মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরনাম :
মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের জুলাই শহিদ স্মৃতি লিগে ভায়নার রাজত্ব, রানার্সআপ মোহামেডান মাগুরায় শপথের পরই তৎপর এমপি মনোয়ার হোসেন খাঁন: হাসপাতাল পরিদর্শন ও বাজার মনিটরিং সৌহার্দ্যের সুবাসে ভরল মাগুরা: মাগুরা-২’র সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাগুরা-১’র এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয় নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা: ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিচ্ছেন আজ মাগুরা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি এডভোকেট মিজান, সম্পাদক এডভোকেট টগর পুনর্নির্বাচিত মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাকিব হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, তিনি মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং জেলায় দুর্নীতি ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। আপনাদের সহযোগিতা চাই, যেন মাগুরাকে একটি পরিচ্ছন্ন ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে পারি।”
বাজার ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। “কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না,” যোগ করেন তিনি।
সামাজিক সম্প্রীতির বিষয়ে মনোয়ার হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ধরনের হামলা বা সহিংসতা বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ