বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরনাম :
এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা হামের বিস্তার রোধে মাগুরায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলম

সৌহার্দ্যের সুবাসে ভরল মাগুরা: মাগুরা-২’র সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাগুরা-১’র এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর উজ্জ্বল মাগুরা। জেলার দুই আসনেই বিএনপি’র প্রার্থীদের জয়লাভে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন আশাবাদ ও উদ্দীপনা।
এই প্রেক্ষাপটে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা জানান মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
গতকাল ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এক আন্তরিক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় দুই জনপ্রতিনিধি মাগুরার সামগ্রিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঐতিহ্যবাহী মাগুরা বরাবরই রাজনৈতিক সচেতনতা ও সাংস্কৃতিক ঐক্যের জন্য পরিচিত। এবারের নিরঙ্কুশ জয় সেই ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। জেলার মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের পক্ষে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে নিতাই রায় চৌধুরীর হাত ধরে মাগুরার শিল্প-সংস্কৃতি নতুন দিগন্তে পৌঁছাবে—এমন প্রত্যাশা করছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। অন্যদিকে উন্নয়নমুখী কর্মকাণ্ডে আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সক্রিয় ভূমিকা মাগুরা-১ আসনে নতুন গতির সঞ্চার করবে বলেই বিশ্বাস সাধারণ মানুষের।
রাজনৈতিক ভিন্নতা নয়, সমন্বয় ও সৌহার্দ্যই হোক মাগুরার অগ্রযাত্রার মূল শক্তি—
ঐক্যে শক্তি, উন্নয়নেই অগ্রগতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ