সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরনাম :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্বে রাশেদ খাঁন ২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’: সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অনন্য যাত্রা ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, চ্যানেল আইয়ে শুরু ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা?

জুলাই শহিদ স্মৃতি লিগে ভায়নার রাজত্ব, রানার্সআপ মোহামেডান

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় জুলাই শহিদ স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লিগ-২০২৫ সমাপ্ত হয়েছে। লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভায়না ক্রিকেট একাডেমি। শনিবার (২১ ফেব্রুয়ারি) মাগুরা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০৭ রানে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
সকালে টসে জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ভায়না ক্রিকেট একাডেমি নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আসলাম ৯১ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন।
জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রানে থামে। দলের পক্ষে ইকবাল ৬৭ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। ফলে ১০৭ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভায়না।
খেলা শেষে বিকেলে স্টেডিয়াম মাঠে মাগুরা-1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডা. সিমিন মজিদ আখতার অঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
লিগে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার অর্জন করেন তালহা জুবায়ের। সর্বোচ্চ রান সংগ্রাহক হন অভিজিৎ বৈদ্য এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আসলাম।
মাগুরা জেলা পরিষদ ও ডা. সিমিন মজিদ আখতার অঞ্জুর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ লিগের আয়োজন করে। নভেম্বর ২০২৫-এ শুরু হওয়া এ লিগে চারটি গ্রুপে মোট ১৬টি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ