বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাকিব হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার সাজিয়ারা এলাকায় আজ অভিযান পরিচালিত হয়েছে।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মেসার্স রাকিব হোটেল-এ নানা অনিয়ম ধরা পড়ে। তদারকিতে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। খাদ্যদ্রব্য যত্রতত্র নোংরা মেঝেতে খোলা অবস্থায় রাখা হয়েছে এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি মানার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযানকালে আরও দেখা যায়, ব্যবহৃত টয়লেটে সাবান বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা নেই। কর্মচারীরা টয়লেট ব্যবহারের পর যথাযথভাবে হাত না ধুয়েই রান্নার কাজে যুক্ত হচ্ছেন। খাবারে নিষিদ্ধ ও অননুমোদিত রঙ ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে রক্ত ও জীবাণুযুক্ত কাঁচা মাছ-মাংস একত্রে সংরক্ষণ করা হচ্ছিল—যা দণ্ডনীয় অপরাধ।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়-এর সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশ-এর একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ