রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরনাম :
মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

মাগুরা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি এডভোকেট মিজান, সম্পাদক এডভোকেট টগর পুনর্নির্বাচিত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

জাঁকজমকপূর্ণ পরিবেশে মাগুরা জেলা আইনজীবী সমিতি-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে এডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় এডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সমিতির বার ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রত্যক্ষ ভোটে সহ-সভাপতি পদে মেহেদি হাসান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে আমেনা খাতুন লাবনী নির্বাচিত হন। ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাসলিমা আক্তার পপি।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সঞ্জয় রায় চৌধুরী, আ.ন.ম. ওবায়দা শহীদ ওবা, অসীম কুমার শিকদার, এনামুল হক (২), জাকির হোসেন মন্ডল ও ফারহানা বিউটি।
এছাড়া হিসাব রক্ষক পদে এডভোকেট রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক পদে এডভোকেট জাকির হোসেন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে এডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের স্বার্থরক্ষা ও পেশাগত মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ