শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয়

মাগুরা টাইমস ডেস্ক

মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী, যাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট মন্ত্রীও আছেন।
পূর্ণ মন্ত্রীদের দায়িত্ব
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আওয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্মবিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানিসম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২২. এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম — সড়ক ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়
প্রতিমন্ত্রীদের দায়িত্ব
১. এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
২. অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৩. মো. শরিফুল আলম — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট
৪. শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
৫. সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য
৬. কায়সার কামাল — ভূমি
৭. ফরহাদ হোসেন আজাদ — পানিসম্পদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
১০. হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু
১১. মো. রাজিব আহসান — রেলপথ এবং নৌ পরিবহন
১২. মো. আব্দুল বারী — জনপ্রশাসন
১৩. মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি — অর্থ ও পরিকল্পনা
১৫. ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধবিষয়ক
১৬. ফারজানা শারমিন — মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ
১৭. শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু
১৮. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ
১৯. ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
২০. এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
২১. এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
২২. আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত
২৩. ববি হাজ্জাজ — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি
নতুন সরকারের দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন নজর থাকবে নতুন মন্ত্রিসভার কার্যক্রমের দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ