বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন, তিনি মাগুরার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং জেলায় দুর্নীতি ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। আপনাদের সহযোগিতা চাই, যেন মাগুরাকে একটি পরিচ্ছন্ন ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে পারি।”
বাজার ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। “কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না,” যোগ করেন তিনি।
সামাজিক সম্প্রীতির বিষয়ে মনোয়ার হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ধরনের হামলা বা সহিংসতা বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন, ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ