বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

“মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা-1 আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি মাগুরার চিকিৎসক সমাজকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “আপনারা নিরাপদে থাকবেন, নিশ্চিন্তে কাজ করবেন। যেকোনো সমস্যা হলে শুধু একটি কল করবেন, আমাকে পাশে পাবেন।”

মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তিনি বলেন, চিকিৎসা সেবা মানবতার সেবা। তাই চিকিৎসক ও ভবিষ্যৎ ডাক্তারদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা তাঁর অঙ্গীকার। তিনি জোর দিয়ে বলেন, এ আশ্বাস শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়—এটি একটি দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না।” জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মাগুরাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও মানবিক জেলায় পরিণত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে মাগুরা একটি শান্তিপূর্ণ ও উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ