রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

কানাডার নির্বাচনে লিবারেল পার্টির জয়, এরপর কী?

মাগুরা টাইমস্ ডেস্ক

কানাডায় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। সোমবার গভীর রাতে কানাডার জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভি নিউজ জানায়, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) আলজাজিরার এক প্রদিবেদনে জানানো হয়েছে, নির্বাচনের পরই কানাডায় নতুন প্রধানমন্ত্রী বলে মার্ক কার্নির নাম প্রচার চলছে। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে বর্তমানেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তবে মার্ক এখনও আনুষ্ঠানিকভাবে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। সাধারণ নির্বাচনের পর কবে এবং কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তা দেশটির সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে।

কানাডায় প্রধানমন্ত্রী সরাসরি ভোটারদের দ্বারা নির্বাচিত হন না; বরং পার্লামেন্ট তাকে নির্বাচন করে। ঐতিহাসিকভাবে, যে দল হাউস অফ কমন্সে এককভাবে বা অন্য দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারাই সরকার গঠন করে। আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটবে বলে আশা করা হচ্ছে।

সরকার গঠনকারী দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হবেন। এরপর তাকে একটি মন্ত্রিসভা গঠন করতে হবে। এ হিসেবে ক্ষমতাসীন মার্ক কার্নি ফের কানাডার প্রধানমন্ত্রী হতে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ