মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরনাম :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্বে রাশেদ খাঁন ২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’: সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অনন্য যাত্রা ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, চ্যানেল আইয়ে শুরু ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা?

মাগুরায় শপথের পরই তৎপর এমপি মনোয়ার হোসেন খাঁন: হাসপাতাল পরিদর্শন ও বাজার মনিটরিং

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন জাতীয় সংসদে শপথ গ্রহণের পর মাগুরায় আগমন করে টানা দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রথম দিনে হাসপাতাল পরিদর্শন এবং দ্বিতীয় দিনে বাজার মনিটরিং করে তিনি দায়িত্ব পালনের সূচনা করেন।
শপথের পরই হাসপাতালে রোগীদের খোঁজখবর
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মাগুরায় আগমনের পরই তিনি ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসীন আলী ফকিরসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি মনোয়ার হোসেন খাঁন বলেন,
“আমি নির্বাচিত হয়ে একে একে আমার ওয়াদাসমূহ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ প্রথমেই হাসপাতাল পরিদর্শনে এসেছি। এখানে এসে দেখলাম পর্যাপ্ত ঔষধ সরবরাহ রয়েছে, তবে লোকবলের স্বল্পতা রয়েছে। এটি পর্যায়ক্রমে পূরণ করা হবে।”
তিনি হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন।
দ্বিতীয় দিনে বাজার মনিটরিং
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি পায়ে হেঁটে মাগুরা শহরের কাঁচাবাজার, মাছ-মাংসের বাজার, চালবাজার, ডিমের আড়তসহ বিভিন্ন ফলমূলের বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি পণ্যের দাম যাচাই-বাছাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজারে পণ্যের মূল্য পর্যবেক্ষণ শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন,
“সারা বিশ্বে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমলেও আমাদের দেশে তা বাড়ে। আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, সিন্ডিকেট করে আমাদের সরকার কোনো জিনিসের দাম বাড়াতে দেবে না। কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”
তিনি আরও বলেন, এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কঠোর নির্দেশনা রয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
“মনে রাখবেন, আমরা শাসক নই—আমরা জনগণের সেবক,” যোগ করেন তিনি।
শপথ গ্রহণের পরপরই হাসপাতাল পরিদর্শন ও বাজার মনিটরিং কার্যক্রমের মাধ্যমে নবনির্বাচিত এই সংসদ সদস্য জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার বার্তা দিয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ