শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভে স্থবির যান চলাচল

মাগুরা টাইমস ডেস্ক নিউজ
0-0x0-1-0-{}-0-0#

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা অবরোধ সকালে তেমন প্রভাব না ফেললেও দুপুরের পর হঠাৎ পরিস্থিতি বদলে যায়।

আজ সোমবার বেলা ১টার দিকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, হঠাৎ করেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় এক হাজার পুলিশ, সেনা সদস্য, র‍্যাব ও বিপিএন মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন

, সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ অবরোধকারীরা মহাসড়কে খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করে। এতে নতুন করে যানজট তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সকাল থেকেই প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালাচ্ছে। মানুষের ভোগান্তি কমাতে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের

 গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে টানা পাঁচ দিন সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল ব্যাহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ