শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরনাম :
মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার যুবলীগ নেতা কুটি শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধে মাগুরার “আকবর বাহিনী”র প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২ মে) পালিত হয়েছে।
এ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
২০১৫ সালের ২ মে মুক্তিযুদ্ধের এই কিংবদন্তি সংগঠক চিরবিদায় নেন। পরদিন ৩ মে তাঁর প্রিয় খামারপাড়া মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মাইক্রোফোন হাতে নিয়ে তাঁর সহযোদ্ধা ও তৎকালীন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোল্লা নবুয়ত আলী আবেগঘন বক্তব্যে বলেছিলেন,

“আকবর ভাইয়ের জন্ম না হলে এই বাহিনী তৈরি হতো না। আজ আকবর ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন।”
পিনপতন নীরবতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল সেই জানাজা। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সাহসিকতা, নেতৃত্ব ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জ্বল এই বীর সেনানীর স্মৃতিচারণে আজও আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর সহযোদ্ধা ও এলাকাবাসী।
মুক্তিযুদ্ধের স্পর্ধিত ইতিহাসে “আকবর বাহিনী”র নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধার সঙ্গে। সৎ, সাহসী ও মানবিক এই মানুষটির অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ