রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরনাম :
আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার যুবলীগ নেতা কুটি

আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় আসন্ন পশু হাটকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণ এবং জনসাধারণের নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে ২০২৬ খ্রি. সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
সভায় জেলার বিভিন্ন পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। আলোচনায় পশু হাট ব্যবস্থাপনা, নগদ অর্থ লেনদেনের নিরাপত্তা, যানজট নিরসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু হাটে জনসমাগম বৃদ্ধি পাবে। তাই সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মাগুরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”
তিনি ব্যাংক কর্মকর্তাদের নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মাগুরা জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ