শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরনাম :
প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ থেকে হঠাৎ করেই ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠকে অংশ নিয়েই শুরুতেই এ সিদ্ধান্ত নেয় বিএনপি।

বৈঠক শুরুর পরপরই বিএনপির প্রতিনিধি দল দাঁড়িয়ে সভাস্থল ত্যাগ করে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সংঘটিত ঘটনার প্রতিবাদস্বরূপ তারা এই প্রতীকী পদক্ষেপ নিয়েছে।

এর আগে ২৩ জুলাই ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে প্রতীকী ওয়াকআউট করেছিল সিপিবি, বাসদ ও জাসদ।
সেদিন সংলাপের শুরুতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন। এতে সাড়া দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

বিএনপির আজকের ওয়াকআউটকে রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন।
এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ