বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

মাগুরার কৃতি সন্তান মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে নতুন সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় এ নিয়োগ দেওয়া হলো।নজুর মোর্শেদ চৌধুরী বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন-এর উপসচিব হিসেবে ২০২৪ সালের এপ্রিলে অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা প্রণয়নে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।ওই সুপারিশের ভিত্তিতে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মনজুর মোর্শেদ চৌধুরীকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়। সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।মনজুর মোর্শেদ চৌধুরী মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান। তাঁর এ নিয়োগে মাগুরাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ