বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময়

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাগুরা-1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সোমবার (২ মার্চ) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবার মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দপ্তরপ্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মতামত দেন।
সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ ও আন্তরিকতার বিকল্প নেই। তিনি মাগুরার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল দপ্তরকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং কার্যকর পরিকল্পনার মাধ্যমে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সমন্বয় সভা উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ