
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীপ্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কয়েকজন নারী পরিবারের প্রধানের হাতে প্রতীকীভাবে এই কার্ড তুলে দেন।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো নিম্ন আয়ের নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সামাজিক সুরক্ষা জোরদার করা। প্রথম ধাপে দেশের ৩৭ হাজারের বেশি নারীপ্রধান পরিবার এই কর্মসূচির আওতায় আসবে এবং তারা মাসিক আর্থিক সহায়তা পাবকালবেলা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি সহায়তা পাবে।