শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরায় শপথের পরই তৎপর এমপি মনোয়ার হোসেন খাঁন: হাসপাতাল পরিদর্শন ও বাজার মনিটরিং সৌহার্দ্যের সুবাসে ভরল মাগুরা: মাগুরা-২’র সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাগুরা-১’র এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয় নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা: ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিচ্ছেন আজ মাগুরা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি এডভোকেট মিজান, সম্পাদক এডভোকেট টগর পুনর্নির্বাচিত মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাকিব হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে মহম্মদপুরে চিকিৎসকের ওপর হামলা, ডিএসবি কনস্টেবল লাঞ্ছিত 🌾 মাগুরা-১ ও ২ আসনে ধানের শীষের জয়ধ্বনি: বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থীরা চ্যানেল আইয়ে ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজন সার্বভৌমত্ব রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন : মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মাগুরায় শপথের পরই তৎপর এমপি মনোয়ার হোসেন খাঁন: হাসপাতাল পরিদর্শন ও বাজার মনিটরিং

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন জাতীয় সংসদে শপথ গ্রহণের পর মাগুরায় আগমন করে টানা দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রথম দিনে হাসপাতাল পরিদর্শন এবং দ্বিতীয় দিনে বাজার মনিটরিং করে তিনি দায়িত্ব পালনের সূচনা করেন।
শপথের পরই হাসপাতালে রোগীদের খোঁজখবর
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মাগুরায় আগমনের পরই তিনি ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসীন আলী ফকিরসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি মনোয়ার হোসেন খাঁন বলেন,
“আমি নির্বাচিত হয়ে একে একে আমার ওয়াদাসমূহ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আজ প্রথমেই হাসপাতাল পরিদর্শনে এসেছি। এখানে এসে দেখলাম পর্যাপ্ত ঔষধ সরবরাহ রয়েছে, তবে লোকবলের স্বল্পতা রয়েছে। এটি পর্যায়ক্রমে পূরণ করা হবে।”
তিনি হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন।
দ্বিতীয় দিনে বাজার মনিটরিং
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি পায়ে হেঁটে মাগুরা শহরের কাঁচাবাজার, মাছ-মাংসের বাজার, চালবাজার, ডিমের আড়তসহ বিভিন্ন ফলমূলের বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি পণ্যের দাম যাচাই-বাছাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজারে পণ্যের মূল্য পর্যবেক্ষণ শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন,
“সারা বিশ্বে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমলেও আমাদের দেশে তা বাড়ে। আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, সিন্ডিকেট করে আমাদের সরকার কোনো জিনিসের দাম বাড়াতে দেবে না। কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।”
তিনি আরও বলেন, এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের কঠোর নির্দেশনা রয়েছে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
“মনে রাখবেন, আমরা শাসক নই—আমরা জনগণের সেবক,” যোগ করেন তিনি।
শপথ গ্রহণের পরপরই হাসপাতাল পরিদর্শন ও বাজার মনিটরিং কার্যক্রমের মাধ্যমে নবনির্বাচিত এই সংসদ সদস্য জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার বার্তা দিয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ