শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

বিদেশীদের কাছে বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবি জাসদের — ঢাকা মহানগরীর মশাল মিছিল

মাগুরা টাইমস ডেস্ক

বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিদেশীদের নিকট বন্দর ইজারা দেয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর ২০২৫) রাজধানীর তোপখানা রোডস্থ অস্থায়ী কার্যালয় থেকে এই কর্মসূচি শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবদুস সালাম খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।প্রধান অতিথির বক্তব্যে জনাব নাজমুল হক প্রধান বলেন,“রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার যেসব দেশবিরোধী চুক্তি করছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশীদের তুষ্ট করতে দেশের স্বার্থ বিসর্জন দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে—সরকারের উচিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। পাশাপাশি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।”সভায় আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন,এটিএম মহব্বত আলী করিম শিকদার, মনজুর আহমেদ, এটিএম মহব্বত আল, রোকনুজ্জামান রোকন, এডভোকেট গোলাম মর্তুজা, মো. মহিউদ্দিন, এ এফ এম ইসমাইল চৌধুরী, মোহাম্মদ নুরুন্নবী, মফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম রাজা প্রমুখ।

ডা. মুশতাক হোসেন বলেন, “আধুনিকতার কথা বললেও সরকার পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

সমাবেশ শেষে একটি মশাল মিছিল রাজপথ প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ