শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরনাম :
প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

অবশেষে শুটিং বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হলো

মোহাম্মদ তারেক

জনসমাগম ও বাসিন্দাদের দুর্ভোগের কথা তুলে ধরে গত ২০ শে জুলাই হাউস মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি ,
সেক্টর -৪ । আবাসিক এলাকায় শুটিংয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তারা । বিষয়টি প্রকাশে আসলে তীব্র সমালোচনা হয়। নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদ ও ডিরেক্টরস গিল্ডের অনুষ্ঠানিক আপত্তির পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হয়েছে । তবে নতুন কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে । কল্যাণ সমিতির সঙ্গে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল । ওই সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন । উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে শুটিং হাউজ বন্ধের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয় এবং কিছু নিয়ম কানুন মেনে সকল নির্মাতাকে শুটিং করা অনুরোধ জানানো হয়। ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে জমা দেবে বলে জানা যায় । ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বলেন, এটি উভয়ের জন্য সুন্দর সমাধান হয়েছে ।এখন আর শুটিংয়ে বাধা রইল না । জানা যায় আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ । দীর্ঘ দিন ধরেই শুটিংয়ের অনিয়মের অভিযোগ ছিল। তবে তা অনেকবার সমাধানের কথা উঠলেও সুফল দেখা যায়নি ।অবশেষে কল্যাণ সমিতির বাধার মুখে বিষয়টি আমলে নিচ্ছেন নাট্য সংশ্লিষ্টরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ