বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরনাম :
২২ বছর পর খুলনায় তারেক রহমান, সোমবার মহাসমাবেশে নেতৃত্ব দেবেন এক মঞ্চে ৭ প্রার্থী, মুখোমুখি ভোটারদের প্রশ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘন: রুমিন ফারহানাকে নোটিশ **সাংবাদিক শাহিনুর ইসলাম বাবা হয়েছেন মা ও নবজাতক সুস্থ, পরিবারে আনন্দের বন্যা** **দেড়শ বছরের ঐতিহ্যে উচ্ছ্বাসের জোয়ার বড়রিয়ার ঘোড়দৌড় মেলা আলোয়–উল্লাসে ভরপুর** গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই শিবির-সমর্থিত প্যানেলের সুস্পষ্ট বিজয় মাগুরা মায়ের কৃতি সন্তানের চিরবিদায় — অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন আর নেই দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে গ্যাস ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

১৭ বিয়ে! অবশেষে প্রতারণার দায়ে বরখাস্ত বন কর্মকর্তা কবির হোসেন

মাগুরা টাইমস ডেস্ক

বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে প্রতারণার মাধ্যমে একে একে ১৭টি বিয়ে করার অভিযোগে অবশেষে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বুধবার (১৭ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়ার প্রলোভন, বিমানবালা হওয়ার সুযোগ কিংবা সম্পত্তির লোভ দেখিয়ে কবির হোসেন বিভিন্ন সময়ে ১৭ জন নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। গত ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীরা ও তাদের পরিবার বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। সেখানে ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলনসহ একাধিক নারী নিজেদের প্রতারণার শিকার বলে দাবি করেন।

এদিকে ১৭ বিয়ে কাণ্ডে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে আদালতে একটি মামলা দায়ের করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু। তিনি স্ব-প্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট বাবলু অভিযোগ করেন, কবির হোসেন মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ সালের ৬ ধারার বিধান ভঙ্গ করে প্রতিটি বিয়ের সময় আইন লঙ্ঘন করেছেন। প্রথম বিয়ের তথ্য গোপন রেখে একে একে ১৭টি বিয়ে করে তিনি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক রীতি ও দেশের আইনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন।

অভিযুক্ত বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ