
সোহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রয়াসে মাগুরা জেলার শ্রীপুর থানার ঐতিহ্যবাহী নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন আগামী ১৩ মার্চ ঢাকার লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন রোডে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবার পরিজনের সরাসরি অংশগ্রহণে এক বর্ণাঢ্য মহামিলন মেলা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনোয়ার হোসেন খান। এছাড়াও মাগুরার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর পর্যটন ভবনের রুফটপ রেস্টুরেন্টে। সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, মানবিক বন্ধু, দানবীর ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: শহিদুল ইসলাম মিঠু।
সভায় উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের চৌকস সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মির্জা সাইফুর রহমান, চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার, নৌ পরিবহন অধিদপ্তর।
এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেলের সিনিয়র ফটো সাংবাদিক, নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সংগঠক ও সমাজচিন্তক সাংবাদিক শাহিনুর ইসলাম, এবং ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ।
সভায় ইফতার মাহফিলের আহ্বায়ক হিসেবে বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মোঃ তারিফুল ইসলামকে মনোনীত করা হয়। আপ্যায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক মোঃ জাহিদুল হাসান সুমন এবং শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাশেদ মাহমুদসহ মোট ৫৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম জানান, এবারের আয়োজনে রয়েছে ভিন্নতা। “আমরা শুধু একটি অনুষ্ঠান করেই থেমে থাকতে চাই না। ভবিষ্যতে অ্যালামনাই এসোসিয়েশনকে ডিজিটালাইজেশনের আওতায় এনে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে”।
সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিঠু জানান, তাঁর নেতৃত্ব সকলকে সাথে নিয়ে অনাড়ম্বর ও হৃদয়গ্রাহী পরিবেশে একটি মহামিলন মেলা আয়োজন করা হবে। তিনি বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীকে ও তাদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার সবিনয় নিবেদন ও আন্তরিক আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, দেশের যেখানেই অবস্থান করুন না কেন—নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী এই মহামিলনমেলায় অংশ নিয়ে পুরনো বন্ধনকে আরও সুদৃঢ় ও সুসংহত করবেন।