বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরনাম :
প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল

তৌহিদ মাগুরা প্রতিনিধি

আয়োজনে ডাঃ সিমিন মজিদ আখতার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত নিতাই রায় চৌধুরী
বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ২৭ ফেব্রুয়ারি শনিবার  বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন ডাঃ সিমিন মজিদ আখতার। মাগুরাস্থ তাঁর বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-1 আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহমেদ এবং বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত শাহেদ আখতার।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, চৌকষ কর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন। নারী কল্যাণ সমিতির কর্মী ও বিএনপির নারী সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।

অনুষ্ঠানে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও দেশের গণতন্ত্রে অবদানের কথা স্মরণ করেন। আয়োজক ডাঃ সিমিন মজিদ আখতার দীর্ঘদিন ধরে নারী কল্যাণ সমিতির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ