বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরনাম :
সৌহার্দ্যের সুবাসে ভরল মাগুরা: মাগুরা-২’র সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাগুরা-১’র এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান নতুন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয় নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা: ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নিচ্ছেন আজ মাগুরা জেলা আইনজীবী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি এডভোকেট মিজান, সম্পাদক এডভোকেট টগর পুনর্নির্বাচিত মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাকিব হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে মহম্মদপুরে চিকিৎসকের ওপর হামলা, ডিএসবি কনস্টেবল লাঞ্ছিত 🌾 মাগুরা-১ ও ২ আসনে ধানের শীষের জয়ধ্বনি: বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থীরা চ্যানেল আইয়ে ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজন সার্বভৌমত্ব রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন : মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নির্বাচন ও ধর্মীয় ছুটিতে ফেব্রুয়ারিতে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

সৌহার্দ্যের সুবাসে ভরল মাগুরা: মাগুরা-২’র সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাগুরা-১’র এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খান

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর উজ্জ্বল মাগুরা। জেলার দুই আসনেই বিএনপি’র প্রার্থীদের জয়লাভে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন আশাবাদ ও উদ্দীপনা।
এই প্রেক্ষাপটে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা জানান মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
গতকাল ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এক আন্তরিক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় দুই জনপ্রতিনিধি মাগুরার সামগ্রিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ এবং জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঐতিহ্যবাহী মাগুরা বরাবরই রাজনৈতিক সচেতনতা ও সাংস্কৃতিক ঐক্যের জন্য পরিচিত। এবারের নিরঙ্কুশ জয় সেই ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। জেলার মানুষ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের পক্ষে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে নিতাই রায় চৌধুরীর হাত ধরে মাগুরার শিল্প-সংস্কৃতি নতুন দিগন্তে পৌঁছাবে—এমন প্রত্যাশা করছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। অন্যদিকে উন্নয়নমুখী কর্মকাণ্ডে আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সক্রিয় ভূমিকা মাগুরা-১ আসনে নতুন গতির সঞ্চার করবে বলেই বিশ্বাস সাধারণ মানুষের।
রাজনৈতিক ভিন্নতা নয়, সমন্বয় ও সৌহার্দ্যই হোক মাগুরার অগ্রযাত্রার মূল শক্তি—
ঐক্যে শক্তি, উন্নয়নেই অগ্রগতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ