শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরনাম :
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার যুবলীগ নেতা কুটি শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নবপ্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শ্রমিক নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভা শেষে ৬ জন অসুস্থ শ্রমিক ও ৪ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে মোট ৪ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সমিতি ও দর্জি শ্রমিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
মহান মে দিবসের এ আয়োজন শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন করে প্রেরণা জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ