শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরনাম :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি থেকে মাগুরার নতুন এসপি: মোল্লা আজাদ হোসেনকে গার্ড অব অনার মাগুরায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই সাংবাদিকদের মিলনমেলায় মাগুরায় রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল ঢাকায় নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায়

নির্বাচন ও ধর্মীয় ছুটিতে ফেব্রুয়ারিতে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

মাগুরা টাইমস ডেস্ক

চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির কারণ হিসেবে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ছে। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বছরের শুরুতেই এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবচেয়ে দীর্ঘ ধারাবাহিক ছুটি। একই সঙ্গে এটি তালিকাভুক্ত পঞ্চম ছুটি।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ