চলতি ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির কারণ হিসেবে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়ছে। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, বছরের শুরুতেই এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবচেয়ে দীর্ঘ ধারাবাহিক ছুটি। একই সঙ্গে এটি তালিকাভুক্ত পঞ্চম ছুটি।
এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে।