
মাগুরার রাজনৈতিক অঙ্গনে যে কজন নেতার নাম সর্বদা উচ্চারিত হয়, তাঁদের মধ্যে অন্যতম আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। সততা, সাহস ও আদর্শিক রাজনীতির কারণে তিনি মাগুরার মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
✦ পারিবারিক ও রাজনৈতিক শেকড়
মনোয়ার হোসেন খাঁনের জন্ম মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডের আবালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম রাজনৈতিক পরিবারে।
তাঁর পিতা মরহুম আলহাজ্ব ওয়াজেদ আলী খাঁন ছিলেন জাগো দলের প্রতিষ্ঠাতা সদস্য, পরবর্তীতে মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান। সততা ও সংগ্রামের যে রাজনৈতিক উত্তরাধিকার তিনি রেখে গেছেন, সেটিই আজ তাঁর পুত্রের প্রেরণা।
মা মনোয়ারা বেগম ছিলেন এক ধর্মপ্রাণ ও মানবিক হৃদয়ের অধিকারিণী, যিনি “রত্নগর্ভা মা” হিসেবে পরিচিত।
মনোয়ার হোসেন খান প্রায়ই বলেন— “আমার রাজনীতির অনুপ্রেরণা এসেছে বাবার সততা আর মায়ের মমতা থেকে।”

✦ ছাত্রজীবন ও এরশাদবিরোধী আন্দোলন
✦ সংগ্রামী রাজনীতি ও কারাবরণ
মনোয়ার হোসেন খাঁনের রাজনৈতিক জীবনে আছে বারবার কারাবরণের ইতিহাস।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন। তাঁর নির্দেশে মাগুরার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তুলেছেন।
👉 তিনি বলেন— “মাগুরা–১ আসনে কোনো গ্রুপিং নেই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন–সংগ্রামে অংশ নিয়েছি।”
✦ পারিবারিক ত্যাগ ও হামলার শিকার

✦ কর্মজীবন ও সামাজিক অবদান
রাজনীতির বাইরে মনোয়ার হোসেন খাঁন একজন সফল পেশাজীবী।
সামাজিকভাবে তিনি দুস্থ, অসুস্থ ও অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে মাগুরার মানুষের কাছে “আশার আলো” হয়ে উঠেছেন।
✦ উন্নয়ন দর্শন ও ভবিষ্যৎ মিশন
মনোয়ার হোসেন খাঁনের লক্ষ্য— মাগুরাকে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা।
তাঁর পরিকল্পনা:
শিক্ষা খাতের আধুনিকায়ন ও মানসম্মত প্রতিষ্ঠান স্থাপন
দক্ষ যুবশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলে শিল্পাঞ্চল নির্মাণ
আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ
কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও নিরাপদ কৃষি উন্নয়ন
সাংস্কৃতিক বিকাশ ও তরুণ নেতৃত্ব তৈরি
মাদকমুক্ত মাগুরা প্রতিষ্ঠা

✦ “মাগুরা টক”-এ রাজনৈতিক দর্শন
শাহিনুর ইসলামের উপস্থাপনা ও পরিচালনায় SH Media Online-এর আলোচিত অনুষ্ঠান “মাগুরা টক”-এ মনোয়ার হোসেন খান বলেন—
“ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াই কারও ব্যক্তিগত নয়—এটি জনগণের লড়াই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।”
✦ জনগণের প্রতি অঙ্গীকার
মনোয়ার হোসেন খান দৃঢ়ভাবে বিশ্বাস করেন—
👉 “বাংলাদেশে গণতন্ত্র ফিরবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অংগিকার নিয়ে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করা হবে।”
তিনি আবেগভরা কণ্ঠে বলেন—
🌍 “এ দেশকে ফিরিয়ে নিতে হবে জনগণের হাতে। আমরা শুধু টেক ব্যাক বাংলাদেশ বলব না, বরং নতুন বাংলাদেশ গড়ব—যেখানে থাকবে স্বাধীন চিন্তা, মুক্ত গণতন্ত্র, নিরাপদ কর্মসংস্থান, এবং প্রতিটি মানুষ মর্যাদার সাথে বাঁচবে। আলো আসবেই— তবে সে আলো হবে জনগণের বিজয়ের আলো।”