
বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর কায়সার হামিদ তাঁর ফেসবুক ওয়ালে প্রকাশিত এক লেখায় শিশুদের শৈশবেই curi

osity (জানার আগ্রহ ও প্রশ্ন করার অভ্যাস) গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, অনেক অভিভাবক চান তাঁদের সন্তানরা confident, fearless এবং resilient হয়ে বড় হোক। কিন্তু এর ভিত্তি গড়ে ওঠে ছোটবেলা থেকেই। আর সেই ভিত্তির অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষতা হলো curiosity।
কায়সার হামিদের মতে, curiosity মানে শুধু জা
নার আগ্রহ নয়; বরং প্রশ্ন করা“এটা কিভাবে হয়?”,“এটা কি শুধু এভাবেই করা যায়?”, কিংবা “আমি কি এর থেকে ভালো কিছু করতে পারি?”—এই ধরনের চিন্তা-ভাবনাকে উৎসাহিত করা।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আজকের ডিজিটাল যুগে curiosity একটি rare skill হয়ে যাচ্ছে। অথচ ক্যারিয়ার বিশেষজ্ঞরা এটিকে up-and-coming skill হিসেবে দেখছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষকরা একে highly soug
ht-after trait in the digital era বলছেন।
কায়সার হামিদ আরো লিখেছেন, curiosity বাচ্চাদের গভীরভাবে চিন্তা করার দক্ষতা তৈরি করে, তাদের কল্পনার জগতকে সমৃদ্ধ করে এবং সৃজনশীল হওয়ার পথে এগিয়ে নেয়। কিন্তু ডিজিটাল দুনিয়ায় বাস করতে করতে আমরা অজান্তেই বাচ্চাদের curious হতে অনুৎসাহিত করে ফেলছি।
শেষে তিনি অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানান,আমাদের বাচ্চারা যেন বড় হয় curiosity নিয়ে।