শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরনাম :
প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

মাগুরায় অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

মাগুরা টাইমস ডেস্ক:

হরকাতুল জিহাদের সাথে সম্পৃক্ততার অভিযোগ মিথ্যা প্রমাণিত। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার এবং দুটি অ্যামুনিশন উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল

বিদেশি রিভলভার: ০১টি

অ্যামুনিশন: ০২টি

গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয়

নাম: মোঃ রফিকুল ইসলাম (৩৫)

পিতা: শহিদুল ইসলাম

গ্রাম: আমতৈল, ডাকঘর: আমতৈল

থানা: শ্রীপুর, জেলা: মাগুরা

অভিযানের পর প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছিল যে রফিকুল ইসলাম নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) এর সক্রিয় সদস্য। তবে পরবর্তী তদন্তে এ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ২০০৫ সালে সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে বাংলাদেশে তাদের কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। ফলে এ সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামকে অস্ত্র ও গুলিসহ শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ