শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরনাম :
প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে ৯২ শহীদের তালিকা প্রকাশ করল ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’

মাগুরা টাইমস ডেস্ক:

ঢাকা, ১৭ আগস্ট : রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে প্রাণ হারানো ৯২ জন শহীদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন সংগঠনের মুখপাত্র ফান্তাসির মাহমুদ।

তিনি জানান, জুলাই বিপ্লবের স্মৃতি বাঁচিয়ে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ওয়েবসাইট নির্মাণের কাজ চলছে, যেখানে সারা দেশের শহীদ ও আহতদের তালিকা একত্রে প্রকাশ করা হবে। পাশাপাশি তাদের নিয়ে প্রামাণ্যচিত্রও নির্মাণ করা হবে।

সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে আছেন—২৫ শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন চালক (ড্রাইভার/রিকশাচালক), ২ জন মসজিদের ইমাম, একজন চিকিৎসক এবং গার্মেন্টসকর্মীসহ অন্যান্য ৩০ জন।

ফান্তাসির মাহমুদ জানান, আহত বা নিহত অন্য কারও নাম-ঠিকানা জানা থাকলে তাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, এত প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায়, তবে এ জাতি ব্যর্থ হবে। মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে দেশ-জাতির কাছে স্মরণীয় রাখতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।

আয়োজকরা শহীদ স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ