
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে আয়োজিত ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মাগুরা জেলা অর্জন করেছে চমৎকার সাফল্য।
মাধ্যমিক পর্যায়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং কালেক্টরেট কলেজিয়েট স্কুল তৃতীয় স্থান লাভ করেছে। এই অসাধারণ অর্জনের ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

জেলার এ অর্জন শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা এবং কঠোর পরিশ্রমেরই প্রতিফলন। জেলা প্রশাসন, মাগুরা প্রতিযোগী শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
এই সাফল্য মাগুরা জেলাকে গর্বিত করেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ অর্জনের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।