বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরনাম :
এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা হামের বিস্তার রোধে মাগুরায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলম

বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরা টাইমস ডেস্ক

সূত্র: চ্যানেল আই অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ বেসরকারি উদ্যোক্তাদের বৈঠককে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
বিডার প্রাথমিক এক প্রেস নোটে ‘প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পরিষদ গঠন’ করা হয়েছে বলে উল্লেখ থাকায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে পরে বিষয়টি স্পষ্ট করে বিডা জানায়, এটি কোনো আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদ নয় এবং এর কোনো সাংগঠনিক বা আইনি ভিত্তিও নেই।

৪ এপ্রিল রাতে জারি করা পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িক নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। এর মূল উদ্দেশ্য ছিল উদ্যোক্তাদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও সুপারিশ শোনা এবং বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করা।

বৈঠকে দেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত প্রতিবন্ধকতা, সংস্কারের অগ্রাধিকার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির নানা দিক নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা কাঠামোগত সংস্কার, নীতি সহায়তা বৃদ্ধি এবং প্রশাসনিক জটিলতা কমানোর বিষয়ে মতামত তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য—ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও সিইও আব্দুল মুক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, এসিআই পিএলসির এমডি ড. আরিফ দৌলা, ডিবিএল গ্রুপের এমডি মো. আব্দুল জব্বার, র‌্যাংগস গ্রুপের এমডি সোহানা রউফ চৌধুরী, বে গ্রুপের এমডি জিয়াউর রহমান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর।
বিডা আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা চলমান থাকবে, যাতে সরকারের সঙ্গে বেসরকারি খাতের নীতিগত সমন্বয় আরও জোরদার করা যায়। তবে এটিকে কোনো আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদ হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ