শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার নাকোল রাইচরণ বিদ্যালয়ে মানববন্ধন: প্রধান শিক্ষক মান্নানকে স্বপদে বহাল ও ভারপ্রাপ্ত প্রধানের পদত্যাগের দাবি

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে স্বপদে বহালের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। তবে হাইকোর্টে রিট করলে আদালত তাঁর পক্ষে রায় দেন এবং বৈধভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেন। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন রোমান আদালতের রায়কে অগ্রাহ্য করে দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন।

প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন,
“আমাকে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে আমি আদালতে রিট করি, এবং হাইকোর্ট আমার পক্ষে রায় দেন। এখনো কিছু মহল সেই রায় কার্যকরে বাধা দিচ্ছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু প্রধান শিক্ষককে পুনর্বহাল নয়, একইসাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন রোমানের পদত্যাগ দাবি করেন। তারা জানান, বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বের কারণে।

অভিভাবক ও এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ