রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরনাম :
নির্বাচন ও ধর্মীয় ছুটিতে ফেব্রুয়ারিতে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান মাগুরায় ভয়াবহ দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের অকাল মৃত্যু, মাগুরায় হত্যা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতাকে গণধোলাই, হাসপাতালে ভর্তি জনগণের ইচ্ছাই চূড়ান্ত’—শেখ হাসিনার সন্তানদের রাজনীতি নিয়ে তারেক রহমানের বক্তব্য মাগুরায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, সোমবার মহাসমাবেশে নেতৃত্ব দেবেন এক মঞ্চে ৭ প্রার্থী, মুখোমুখি ভোটারদের প্রশ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘন: রুমিন ফারহানাকে নোটিশ **সাংবাদিক শাহিনুর ইসলাম বাবা হয়েছেন মা ও নবজাতক সুস্থ, পরিবারে আনন্দের বন্যা** **দেড়শ বছরের ঐতিহ্যে উচ্ছ্বাসের জোয়ার বড়রিয়ার ঘোড়দৌড় মেলা আলোয়–উল্লাসে ভরপুর**

জনগণের ইচ্ছাই চূড়ান্ত’—শেখ হাসিনার সন্তানদের রাজনীতি নিয়ে তারেক রহমানের বক্তব্য

মাগুরা টাইমস ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে—এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও এর বাইরে নন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ মন্তব্য করেন তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে পারছে না। জুলাইয়ের অভ্যুত্থানের পর দলটি কার্যত রাজনীতির বাইরে থাকায় সরকার গঠনের দৌড়ে বিএনপি এগিয়ে রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।
সাক্ষাৎকারে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়—বিএনপি সরকার গঠন করলে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কি না। জবাবে তারেক রহমান বলেন, জনগণের ইচ্ছাই এক্ষেত্রে চূড়ান্ত।
উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ