রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরনাম :
পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার যুবলীগ নেতা কুটি শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ

মাগুরায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

তৌহিদ মাগুরা প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম. বি. বাকের, ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক খান, সাধারণ সম্পাদক মো. জুবায়েরসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
বক্তারা সংগঠনের আদর্শ, ইতিহাস ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন এবং ইসলামী ছাত্রশিবিরের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ