শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

২২ বছর পর খুলনায় তারেক রহমান, সোমবার মহাসমাবেশে নেতৃত্ব দেবেন

মাগুরা টাইমস ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন। তাঁর আগমনকে ঘিরে খুলনাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী জনসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে জনসমাবেশের সময় ও স্থান চূড়ান্ত করা হয়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবিসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা।
দলীয় সূত্র জানায়, খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আনুমানিক আট লাখ মানুষের উপস্থিতি টার্গেট করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ও প্রচারণাসহ ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আনা হচ্ছে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। নগরী ও জেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে। দলীয় কার্যালয়ে চলছে একের পর এক প্রস্তুতি সভা।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়; এটি আমাদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার মুহূর্ত। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর নতুন প্রেরণার উৎস হবে।”
তিনি আরও বলেন, “খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দক্ষিণাঞ্চলে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও ভোটারদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে সর্বশেষ খুলনা সফর করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ