বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

গণফোরামের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

মাগুরা-১ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসকের আচরণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। মাগুরা জেলা প্রশাসক (ডিসি) কর্তৃক ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্রকে প্রথমে অবৈধ ঘোষণা করা হয়েছিল, যা ডা. মিজানুর রহমান অসৌজন্য ও বৈষম্যমূলক আচরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসক নিজে তা গ্রহণ না করে একজন অফিস সহকারীর মাধ্যমে গ্রহণ করেছেন, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
তবে, আজ রবিবার নির্বাচন কমিশন কর্তৃক আপিল শুনানিতে ডা. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কমিশন জানায়, মনোনয়নপত্র নির্বাচনী সকল শর্ত পূরণ করেছে এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
এছাড়া, ডা. মিজানুর রহমান মাগুরা ডিসির অপসারণ সংক্রান্ত বিষয়েও নির্বাচন কমিশন অফিসে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকের অসৌজন্য ও বৈষম্যমূলক আচরণ নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করছে এবং ভোটারদের মধ্যে অনাস্থা তৈরি করছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ