শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ইতিবাচক সাড়া ‘একটি নৈতিক ম্যান্ডেটের সূচনা’—কায়সার হামিদ লোভন

নিজস্ব প্রতিবেদক

জনাব তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে দেশজুড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যাপক ও ইতিবাচক সাড়া দেখা গেছে, তা সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়সার হামিদ লোভন।
নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে দেওয়া এক দীর্ঘ বিশ্লেষণধর্মী পোস্টে তিনি বলেন, এটি কেবল কোনো দলীয় শক্তির প্রদর্শন নয়; বরং দীর্ঘদিনের রাজনৈতিক ক্লান্তি ও নেতৃত্বের শূন্যতা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

কায়সার হামিদ লোভন তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গে বলেন, কণ্ঠে সংযম, ভাষায় ভারসাম্য, শব্দচয়নে দায়িত্ববোধ এবং শরীরী ভাষায় আত্মবিশ্বাস—সব মিলিয়ে তিনি একজন পরিণত ও সম্ভাব্য রাষ্ট্রনায়কের ছাপ রেখেছেন। প্রতিহিংসা বা উস্কানিমূলক বক্তব্য এড়িয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক শাসন ও আইনের শাসনের ওপর গুরুত্ব দেওয়া আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
তিনি আরও উল্লেখ করেন, নিজে কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও একজন সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্র পরিচালনার সংকট তাকে উদ্বিগ্ন করে। সেই জায়গা থেকে তারেক রহমানের বক্তব্যে ক্ষমতার আকাঙ্ক্ষার চেয়ে দায়িত্ববোধ বেশি স্পষ্ট হয়েছে, যা তাকে আশাবাদী করেছে।
বর্তমান বাংলাদেশের নেতৃত্ব সংকট, আইনশৃঙ্খলার অবনতি ও সামাজিক নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে শুধু নির্বাচন নয়—বরং দলীয় সীমানার ঊর্ধ্বে উঠে জাতির কথা ভাবতে পারে এমন নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে ২০২৪ সালের আগস্টে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ও পরবর্তী হতাশার কথাও উল্লেখ করেন কায়সার হামিদ লোভন। তার মতে, রাষ্ট্র পরিচালনা কেবল ব্যক্তিগত মর্যাদা বা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিষয় নয়; বরং সংগঠন, সিদ্ধান্ত ও দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়।

তারেক রহমানকে ঘিরে বর্তমান জনসমর্থনকে তিনি ‘নৈতিক ম্যান্ডেটের সূচনা’ হিসেবে অভিহিত করে বলেন, যদি তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন, তবে একজন প্রকৃত রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার সম্ভাবনা তার রয়েছে।
তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় পরীক্ষা আসে নিজের দলের ভেতর থেকে। দলীয় নেতাকর্মীরা যদি সংযত ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণে ব্যর্থ হন এবং পুরোনো চাঁদাবাজি বা দখলদারির সংস্কৃতি চলতে থাকে, তাহলে এই ইতিবাচক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সবশেষে কায়সার হামিদ লোভন বলেন, বাংলাদেশ আজ একজন জনপ্রিয় নেতা নয়—একজন রাষ্ট্রনায়ক খুঁজছে। তারেক রহমান সেই জায়গায় পৌঁছাতে পারেন, যদি তিনি ও তার সংগঠন সেই উচ্চতার দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ