শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় মহিলা কলেজের পাশে নব সংস্কারকৃত পুকুর ও মিনি পার্কের উদ্বোধন করলেন শিল্প সচিব

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা পরিষদের অর্থায়ণে মাগুরা মহিলা কলেজ সংলগ্ন সংস্কারকৃত পুকুর ও মিনি পার্কের উদ্বোধন করেছেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান। শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি নব সংস্কার করা এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসন ও জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শিল্প সচিব উদ্বোধন স্থলে পৌঁছালে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এরপর তিনি পার্কের ফলক উন্মোচন করেন, মোনাজাতে অংশ নেন এবং পরে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

উদ্বোধন শেষে শিল্প সচিব পুরো পার্ক ঘুরে দেখেন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে আরও নান্দনিক গাছ লাগানো ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ