রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় দুই স্থানে নারী সমাবেশ: ‘নারী-শিশু অধিকারে বিএনপির অগ্রাধিকার’—বেগম সেলিমা রহমান

তৌহিদ মাগুরা প্রতিনিধি

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে সামনে রেখে মাগুরার মহম্মদপুর ও শালিখায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মহম্মদপুর শহীদ আহাদ–সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকেলে শালিখার আড়পাড়া হাই স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন—

মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী,

মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইমুর আলী মৃধা,

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী,

এ্যাড. রোকনুজ্জামান চৌধুরী,

জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান,
সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সমাবেশকে ঘিরে সকাল থেকেই মাগুরা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাদ্যযন্ত্রের তালে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন। সভা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম ও স্কুল মাঠে হাজারো নারী উপস্থিত হয়ে জায়গা সম্পূর্ণ পূর্ণ করে ফেলে।বক্তারা বলেন, নারী ও শিশুর অধিকার সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ থেকে স্থানীয় পর্যায়—সবখানে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। তারা আরও বলেন, ক্ষমতায় গেলে বিএনপি নারী ও শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।উ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ