শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

অস্বাভাবিক লেনদেন ও তদন্ত স্থবিরতা—সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন আবারও আলোচনায়

মাগুরা টাইমস ডেস্ক

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার পর তিনি আবারও আলোচনায় এসেছেন। চলতি বছরের শুরুতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বদলি–পদোন্নতিতে প্রভাব বিস্তার, মন্ত্রণালয়ের বিভিন্ন ক্রয়ে কমিশন গ্রহণ এবং ঠিকাদারদের অনিয়মভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

দুদক সূত্র জানায়, তার ব্যাংক হিসাব সংগ্রহের পর উল্লেখযোগ্য পরিমাণ অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। এজন্য দুদক তাকে তলব করলে তিনি জিজ্ঞাসাবাদে উপস্থিত হন। তবে তার ব্যাখ্যায় দুদক সন্তুষ্ট হতে পারেনি।

তদন্ত কর্মকর্তাদের গড়িমসি, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে জটিলতা, অভিযুক্তের তথ্য–বৈপরীত্য ও রাজনৈতিক প্রভাব—এসব কারণে তদন্ত স্থবির হয়ে আছে। ইতোমধ্যে দুদক তিনবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেছে এবং প্রয়োজনে আবারও পরিবর্তন কিংবা বিশেষ কমিটি গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এনসিপি দলের কিছু নেতারাও অভিযুক্তদের পক্ষে দুদকে সুপারিশ করছেন বলেও জানা গেছে, যা তদন্তকে আরও জটিল করে তুলছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, “অনুসন্ধান শেষে রিপোর্ট দেওয়া হবে; তবে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ