শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়। অভিযানে সহায়তা করে জেলা বীজ প্রত্যয়ন অফিস, মাগুরা এবং উপজেলা কৃষি অফিস, শ্রীপুর। তদারকির সময় বিভিন্ন বীজ ও সার বিক্রেতা, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীদের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

অভিযানকালে মেসার্স কামাল বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানকে লাইসেন্স ছাড়া বীজ বিক্রয়, অননুমোদিত বীজ বিক্রয় এবং বীজ ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স ইভা এন্টারপ্রাইজ নামে একটি বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় এবং ভাউচার সংরক্ষণে অনিয়মের দায়ে আইনের ৪০ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট দুই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য দোকান তদারকি করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. সুশান্ত কুমার তরফদার, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার জনাব হুমায়ুন কবির এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ