শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু একসঙ্গে গ্রামের পাশের খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা আর পানির ওপর উঠছিল না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে পরে স্থানীয়দের সহায়তায় খাল থেকে তিনজনকেই উদ্ধার করা হয়। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও ততক্ষণে তারা সবাই মারা যায়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার পরপরই ঘটে এবং হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

একই পরিবারের তিন শিশুর অকাল মৃত্যুতে চাপাতলা গ্রামসহ পুরো বালিদিয়া ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর গোটা গ্রামজুড়ে নেমে এসেছে নীরবতা ও শোকের মাতম।স্থানীয়রা জানান, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। প্রতিদিনের মতো শনিবারও তারা একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল। কিন্তু আনন্দের সেই বিকেল মুহূর্তেই পরিণত হয় শোকে—যা পুরো গ্রামবাসীকে গভীর বেদনায় নিমজ্জিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ