শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলায় সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিবসটি পালন করা হয়।

দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের সম্পদ। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।

দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত প্রবীণ নাগরিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ