শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযোদ্ধা বেবী সিদ্দিকী স্মরণে মাগুরাবাসীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

রত্নগর্ভা মা ওয়াজেদা আহমেদের পঞ্চম সন্তান, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ সিদ্দিকী, যিনি সবার কাছে অধিক পরিচিত ছিলেন বেবী সিদ্দিকী নামে। তিনি ডা. সিমিন মজিদ আখতারের চাচা। আজ, ৮ অক্টোবর, তাঁর মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন।

নিজের ব্যক্তিত্ব, নৈতিকতা ও সদালাপে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য মানুষ। নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা, সাদামাটা জীবনযাপন, এবং সবার সঙ্গে সমান ব্যবহার — এটাই ছিল তাঁর জীবনের দর্শন। মাগুরাসহ সারাদেশের বহু মানুষ আজো তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করে।

সরকারি চাকরি জীবন শুরু করেছিলেন তিনি Ministry of Relief and Rehabilitation, পরে Ministry of Foreign Affairs ও Home Affairs-এর মন্ত্রীর এপিএস হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিজ ইচ্ছায় সরকারি চাকরি ছেড়ে দেন এবং বাণিজ্যিক ও সামাজিক সংগঠনের নেতৃত্বে যুক্ত হন।

সরলতা, সততা ও পরোপকারিতা—এই তিন গুণে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় বেবী সিদ্দিকী। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর নেশা ও আনন্দ। সমাজের সাধারণ থেকে অসাধারণ—সবার সঙ্গেই ছিল তাঁর সমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

তাঁর তিন সন্তান আজ নিজ নিজ পেশায় সফল, যা এই মহান মানুষের শিক্ষাদীক্ষা ও মূল্যবোধেরই প্রতিফলন।

বীর মুক্তিযোদ্ধা বেবী সিদ্দিকী চলে গেছেন অনেক আগেই, কিন্তু মাগুরাবাসীর হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন শ্রদ্ধা, ভালোবাসা ও অনন্ত স্মৃতিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ