শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ইসলামী ব্যাংককে এস আলমের কবল থেকে মুক্ত করার দাবি মাগুরায় তীব্র প্রতিবাদে

তৌহিদ মাগুরা প্রতিনিধি

বাংলাদেশের প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে এস আলম গ্রুপের প্রভাব ও দখল থেকে মুক্ত করার দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাগুরা প্রেস ক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা-এর আয়োজনে এ মানববন্ধনে ব্যাংকের বিনিয়োগ গ্রাহক, চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তা–কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে সারাদেশের যোগ্য ও মেধাবী প্রার্থীদের অংশগ্রহণে স্বচ্ছ ও বৈষম্যমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্ট ও গ্রাহকদের আস্থার সংকট তৈরির পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ভূমিকা ও প্রভাব রয়েছে। ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার আহ্বায়ক ও ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মোঃ রবিউল ইসলাম।
বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ইবরাহিম বিশ্বাস, সদস্য সচিব ফারুক হোসাইন, অ্যাড. মাজহারুল ইসলাম, মিঃ প্রণয় কুমার, সাখাওয়াত হোসাইন প্রমুখ।

এছাড়া বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদ-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফুয়ান আফিফ শাওন, আজিজুর রহমান ও মাহাদি বিন কামাল।

বক্তারা শেষ পর্যন্ত ইসলামী ব্যাংককে “এস আলমের প্রভাব ও দোসরমুক্ত করে” শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মূল চেতনা ও জনগণের আস্থা পুনরুদ্ধারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ