সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় শারদীয় দুর্গাপূজায় পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপার মিনা মাহমুদা

মাগুরা টাইমস ডেস্ক

“সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে কঠোর নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সর্বাত্মক প্রস্তুতি”

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে যাতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) তিনি সদর থানাধীন একাধিক পূজা মণ্ডপ সরজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মিনা মাহমুদা পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, “দুর্গাপূজা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে হবে।”

পুলিশ সুপার পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং সরকারি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জন সম্পন্ন করার পরামর্শ দেন।

এ ছাড়া পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

পুলিশ সুপারের এ সময় সঙ্গে ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ