
জেলা জুড়ে পূজা পরিদর্শন, ভক্তদের খোঁজখবর নিলেন মাজেদুল হকের কন্যা ডা. সিমিন
০১ অক্টোবর ২০২৫, মহানবমী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলার বিভিন্ন পূজা মণ্ডপে ছুটে যান আধুনিক মাগুরার স্বপ্নবাজ কন্যা ডা. সিমিন মজিদ আখতার।
দিনের শুরুতে তিনি জগদল ইউনিয়নের মাধবপুর কালিবাড়ি সার্বজনীন দুর্গা পূজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ধারাবাহিকভাবে পরিদর্শন করেন—

মঘি ইউনিয়নের কেচুয়া ডুবি দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দির,
রাঘবদাইড় ইউনিয়নের বৃত্তিপাড়া বিশ্বাসবাড়ি সার্বজনীন পূজা মন্দির,
হাজরাপুর ইউনিয়নের রাউতাড়া মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দির।
প্রতিটি পূজা মণ্ডপেই তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং উৎসবের আনন্দে শরিক হন।
মাগুরার মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন—
“সনাতনী ধর্মাবলম্বী মানুষের পাশে আমার বাবা যেমন ছিলেন, আমিও তেমনি মাগুরার মানুষের পাশে সুখে-দুঃখে থাকবো।”
দিনের পরবর্তী সময়ে তিনি মাগুরা শহরের আরও কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন, যেগুলোর বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
স্থানীয়রা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রয়াত মাজেদুল হকের কন্যা হিসেবে ডা. সিমিনকে কাছে পেয়ে তাঁরা গর্বিত ও আশাবাদী।