সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরা জেলায় ৬২১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উৎসবের আমেজ, জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খানের শুভেচ্ছা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

শ্রীপুরসহ জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান; নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলায় এবার মোট ৬২১টি পূজা মণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে এই মণ্ডপগুলোতে চলছে দুর্গোৎসব। এর মধ্যে শ্রীপুর উপজেলায় রয়েছে প্রায় ১৩৬টি মণ্ডপ, যা সর্বাধিক। মণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জা, রঙিন আলো ও ভক্তদের ঢল যেন পুরো জেলাকে উৎসবমুখর করে তুলেছে।

মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি হোঙ্গলডাঙ্গা ও চিলগাড়িসহ একাধিক সার্বজনীন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়সহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় মনোয়ার হোসেন খান বলেন,

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক চিন্তাধারা এদেশের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই—আমরা সবাই বাংলাদেশি। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”

 

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পাশে থেকে ঐক্যের শক্তি আরও মজবুত করার আহ্বান জানান।

নিরাপত্তা ও প্রশাসনের প্রস্তুতি

মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন,

“৬২১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে আমরা পুলিশের সকল সদস্যকে দায়িত্বে নিয়েছি। ভক্ত ও দর্শকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকতে হবে।”

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন,

“দুর্গাপূজা আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমরা চাই এই উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন হোক। তাই প্রশাসন থেকে নিরাপত্তা, বিদ্যুৎ-জল সরবরাহ, যানবাহন নিয়ন্ত্রণ এবং জরুরি স্বাস্থ্য ও অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

শ্রীপুর ও জেলার অন্যান্য উপজেলার পূজা মণ্ডপগুলোতে পাঁচ দিনের এই মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। মণ্ডপে ভক্তদের উপচেপড়া ভিড় এবং সাজসজ্জা দেখার জন্য স্থানীয়দের মধ্যে উৎসবের আগ্রহ সর্বাধিক।

মাগুরা জেলায় দুর্গাপূজা সবসময়ই সবার মিলন ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের ৬২১টি মণ্ডপে উদযাপনের মাধ্যমে পুরো জেলা এক উজ্জ্বল ও আনন্দময় শারদীয় আবহে ভরে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ